হোম রাজনীতি ‘রাজাকারের তালিকা প্রকাশের জন্য আইন পাস করা হবে’
‘রাজাকারের তালিকা প্রকাশের জন্য আইন পাস করা হবে’

‘রাজাকারের তালিকা প্রকাশের জন্য আইন পাস করা হবে’

0
0

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, রাজাকারের তালিকা প্রকাশ করার জন্য আইন পাস করা হবে। আজ থেকে শুরু হতে যাওয়া সংসদের শীতকালীন অধিবেশনে আইনটি তুলতে চাই। তবে এ অধিবেশন সংক্ষিপ্ত হওয়ায় আইনটি পাস করা সম্ভব হবে না।

সোমবার (১৮ জানুয়ারি) সকাল ১১টায় পরিবহন পুলের সামনে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সেবা সপ্তাহ উপলক্ষে আয়োজিত শোভাযাত্রার উদ্বোধনকালে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, আগামী ২৬ মার্চ মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশ করা হবে। এর আগে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে মুক্তিযোদ্ধাদের খসড়া তালিকা প্রকাশ করা হবে। যাতে কোনো ভুলত্রুটি থাকলে সংশোধন করা যায়।

তিনি বলেন, এ পর্যন্ত আমরা এক লাখ ৪০ হাজার মুক্তিযোদ্ধার নামের তালিকা করেছি। আগামী ৩১ জানুয়ারির মধ্যে আরো ৩৪ হাজার মুক্তিযোদ্ধার গেজেট যাচাই-বাছাই করা হবে। এর বাইরে শহীদ যুদ্ধাহত মুক্তিযোদ্ধা রয়েছেন ১৫ হাজারের মতো। আমাদের ধারণা, কোনোমতেই মুক্তিযোদ্ধাদের সংখ্যা দুই লাখ ছাড়াবে না।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *