হোম বিনোদন যে প্রতিশ্রুতি দিলেন শাহরুখের ছেলে
যে প্রতিশ্রুতি দিলেন শাহরুখের ছেলে

যে প্রতিশ্রুতি দিলেন শাহরুখের ছেলে

0
0
2

মাদককাণ্ডে জামিন না পাওয়ায় আগামী বুধবার পর্যন্ত জেলেই থাকবেন শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। শুক্রবার জামিন আবেদন করলেও তা নাকচ করে দেন আদালত। জেলেই চলছে আরিয়ানের কাউন্সেলিং। তাকে নেশামুক্ত এবং স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করছেন তারা। জেল থেকে বেরিয়ে কী তিনি করবেন, সেটাও জানিয়েছেন কেন্দ্রীয় সংস্থার কর্মকর্তাদের। এমনকি একটি প্রতিজ্ঞাও করেছেন আরিয়ান।

জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরোর (এনসিবি) হেফাজতে থাকা অবস্থায় এজেন্সির লোকেরা আরিয়ান খানকে কিছু পরামর্শ দিয়েছিলেন। আর এই কাউন্সেলিং সেশনের সময় তিনি এনসিবির আঞ্চলিক পরিচালক সমীর বানখেড়েকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ছাড়া পাওয়ার পর ভালো কাজ করবেন, একদিন তার জন্য তাঁরা গর্ব বোধ করবেন।

এনসিবির একজন কর্মকর্তা জানিয়েছেন, বানখেড়ে, সমাজকর্মীসহ কর্মকর্তাদের কাউন্সেলিং চলাকালে আরিয়ান বলেছিলেন যে মুক্তির পর তিনি দরিদ্র ও নিম্নবিত্তদের সামাজিক ও আর্থিক উন্নতির জন্য কাজ করবেন। ভবিষ্যতে এমন কিছু করবেন না, যাতে ভুল কারণে তাকে আবার প্রচারের আলোয় আসতে হয়।

আরিয়ান বলেছিলেন, ‘বরং আমি এমন কিছু করবো, যাতে করে আমার জন্য আপনারা গর্ববোধ করেন।’

(0)

2

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *