হোম আন্তর্জাতিক যুদ্ধে ইউক্রেন জিতবে: ‘বিশ্বাস’ মার্কিন পররাষ্ট্র দফতরের
যুদ্ধে ইউক্রেন জিতবে: ‘বিশ্বাস’ মার্কিন পররাষ্ট্র দফতরের

যুদ্ধে ইউক্রেন জিতবে: ‘বিশ্বাস’ মার্কিন পররাষ্ট্র দফতরের

0
0

রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেনে জয়ী হবে বলে বিশ্বাস মার্কিন পররাষ্ট্র দফতরের। রবিবার (২৪ এপ্রিল) বিবিসির লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, তিনি আশা করছেন আজ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এবং প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন কিয়েভে আসবেন।

তবে এনিয়ে বিস্তারিত কিছু জানায়নি হোয়াইট হাউজ। তবে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র নেড প্রাইস বিবিসিকে ইউক্রেন যুদ্ধ নিয়ে কথা বলেছেন।

বিবিসি ওয়ানের সানডে মর্নিং প্রোগ্রামে নেড প্রাইস জানান, তার বিশ্বাস যুদ্ধে জেলেনস্কি জয়ী হবে।

তিনি আরও বলেন, ‘ইউক্রেনের জন্য একটি বিজয় হতে যাচ্ছে, এবং রাশিয়ার জন্য একটি কৌশলগত পরাজয় হতে চলেছে।’

যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ভারী অস্ত্র পাঠাচ্ছে কিনা- এমন প্রশ্নের জবাবে প্রাইস বলেন, ‘রাশিয়ান আগ্রাসন প্রতিরোধ করার জন্য যা প্রয়োজন তা সঠিকভাবে ইউক্রেনকে আমরা পাঠিয়েছি।’

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর আজ পর্যন্ত টানা ৬০ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *