হোম আন্তর্জাতিক যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে গোলাগুলিতে নিহত ৬ জন
যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে গোলাগুলিতে নিহত ৬ জন

যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে গোলাগুলিতে নিহত ৬ জন

8
0

যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে গোলাগুলিতে এক পুলিশ কর্মকর্তাসহ কমপক্ষে ছয়জন নিহত। আহত আরও দু’জন। নিহতদের মধ্যে সন্দেহভাজন দুই হামলাকারীও আছে।

গতকাল (১০ নভেম্বর) জার্সি শহরের একটি কবরস্থানের কাছে এক পুলিশ কর্মকর্তাকে দুর্বৃত্তের গুলি করা থেকে হামলার সূত্রপাত। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নিরাপত্তা বাহিনী। শুরু হয় বন্দুকযুদ্ধ। এসময় আশপাশের এলাকাতেও গোলাগুলির তীব্র আওয়াজ শোনা যায়। পরে একটি সুপারমার্কেট এলাকা থেকে উদ্ধার করা হয় গুলিবিদ্ধ পাঁচজনের মরদেহ। এ ঘটনায় হাডসন রিভার থেকে ম্যানহাটন পর্যন্ত বিভিন্ন এলাকায় জোরদার করা হয় নিরাপত্তা; বন্ধ রয়েছে সব স্কুল। হামলার কারণ খতিয়ে দেখছে পুলিশ। প্রাথমিকভাবে এটি সন্ত্রাসী হামলা নয় বলে ধারণা করা হচ্ছে।

(8)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *