হোম আন্তর্জাতিক যুক্তরাষ্ট্রে ১৫ কোটি মানুষ করোনায় আক্রান্ত হতে পারেন
যুক্তরাষ্ট্রে ১৫ কোটি মানুষ করোনায় আক্রান্ত হতে পারেন

যুক্তরাষ্ট্রে ১৫ কোটি মানুষ করোনায় আক্রান্ত হতে পারেন

39
0

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় ১৫ কোটি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হতে পারেন। বৃহস্পতিবার মার্কিন কংগ্রেসে এমন আশঙ্কার কথা জানিয়েছে মার্কিন ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য রশিদা তালিব।

এ নিয়ে রশিদা তালিব বলেন, কংগ্রেসের চিকিৎসক বলেছেন যুক্তরাষ্ট্রে ৭ কোটি থেকে ১৫ কোটি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হতে পারেন। এর আগে গত মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম এক্সিয়োসের প্রতিবেদনে বলা হয় , কংগ্রেসের চিকিৎসক ব্রায়ান মোনাহান সিনেটে একটি প্রতিবেদন জমা দিয়েছেন। যেখানে তিনি ১৫ কোটি মানুষ করোনায় আক্রান্ত হতে পারেন এমন আশঙ্কার কথা জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে এক হাজার ৭৬২জন। এছাড়া এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪১ জন।

 

(39)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *