হোম আন্তর্জাতিক যুক্তরাষ্ট্রে করোনায় ডিসেম্বরের আগেই ৩ লাখের মৃত্যু
যুক্তরাষ্ট্রে করোনায় ডিসেম্বরের আগেই ৩ লাখের মৃত্যু

যুক্তরাষ্ট্রে করোনায় ডিসেম্বরের আগেই ৩ লাখের মৃত্যু

0
0

যুক্তরাষ্ট্রে ইতোমধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১ লাখ ৬০ হাজার মানুষ মারা গেছে। এর মধ্যেই দেশটির স্বাস্থ্য বিশেষজ্ঞরা আরও উদ্বেগ নিয়ে বলছেন, যুক্তরাষ্ট্রে ১ ডিসেম্বর পর্যন্ত সময়ে করোনায় মৃতের সংখ্যা পৌঁছাবে ৩ লাখে।

এমন আশঙ্কাজনক পূর্বাভাসটি দিয়েছে ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তারা যদিও বলছে, আগামী ১ ডিসেম্বরের মধ্যে যুক্তরাষ্ট্রে করোনায় প্রাণহানির সংখ্যা ৩ লাখে দাঁড়াবে তবে মানুষ মাস্কের ব্যাপারে খুঁতখুঁতে হলে এই সময়ে ৭০ হাজার জীবন বাঁচানো সম্ভব।

ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অবন হেলথ ম্যাট্রিক্স অ্যান্ড ইভালুয়েশন এর পরিচালক ডা. ক্রিস্টোফার মুরে বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্রে একটা নাটকীয় পরিবর্তন লক্ষ্য করছি। দেখা যাচ্ছে সংক্রমণ বাড়লে মানুষ মাস্ক পরে আর সামাজিক দূরত্ব মানে কিন্তু সংক্রমণ কমলে আবার এসব করতে দেখা যাচ্ছে না তাদের।’

তিনি আরও জানান, সংক্রমণ কমলেও মানুষ যদি এসব সুরক্ষা সংক্রান্ত বিধি মেনে না চলে তাহলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। আর যদি মানুষ মাস্ক পরাসহ সামাজিক দূরত্ব রক্ষার মতো স্বাস্থ্যবিধিগুলো মেনে চলে তাহলে অনেকগুলো প্রাণ বাঁচানো সম্ভব।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *