হোম রাজনীতি যানবাহনের কারণে ঢাকাবাসী ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাননি: নাসিম
যানবাহনের কারণে ঢাকাবাসী ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাননি: নাসিম

যানবাহনের কারণে ঢাকাবাসী ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাননি: নাসিম

7
0

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, যানবাহনের কারণে ঢাকাবাসী সবাই ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাননি। এছাড়া স্থানীয় সরকার নির্বাচন বলেও আগ্রহ একটু কম ছিল।

ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে রোববার (২ ফেব্রুয়ারি)  কেন্দ্রীয় ১৪ দলের সভায় নির্বাচনের নানা দিক নিয়ে আলোচনা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

নাসিম বলেন, নতুন মেয়ররা খুবই যোগ্য। তাদের ইশতেহার বাস্তবায়নে কেন্দ্রীয় সরকার সর্বোচ্চ সহায়তা করবে। বিএনপির নেতারা অনেক হুংকার আর আওয়াজ দিলেও তাদের মাঠে পাওয়া যায়নি। তারা হুংকার দিলেও সময়মতো তাদের খুঁজে পাওয়া যায় না। আমরা বিস্মিত হয়েছি, ভোটের লড়াইয়ে ডাকসাইটে নেতাদের মাঠে পাওয়া যায়নি। বিএনপির দুই প্রার্থী একাই লড়ে গেছেন। বিএনপি মাসজুড়ে ইভিএম বিরোধী প্রচারণা চালানোয় জনগণ বিভ্রান্ত হয়েছেন।

(7)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *