ময়মসিংহে আগুন, ১ জনের মৃত্যু
11
0
ময়মনসিংহ আমপট্টি এলাকায় একটি ককসিটের গোডাউনে অগ্নিকাণ্ডে সুমন দাস নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
ফায়ার সার্ভিস জানায়,
সোমবার ভোর সাড়ে ৬ টার দিকে স্থানীয় আবু তালেবের ককসিটের গোডাউনে লাগুন লাগে। মুহূর্তেই তা পাশের রুমে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় গোডাউনের পাশের রুমে ঘুমন্ত অবস্থায় দগ্ধ হয়ে সুমন নামের একজনের মৃত্যু হয়। তার বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছা এলাকায়। ওই রুমে তিনি ভাড়া থাকতেন।
বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।
(11)