হোম ক্রীড়া ম্যানচেস্টার সিটিতে যোগ দিচ্ছেন লিওনেল মেসি !
ম্যানচেস্টার সিটিতে যোগ দিচ্ছেন লিওনেল মেসি !

ম্যানচেস্টার সিটিতে যোগ দিচ্ছেন লিওনেল মেসি !

0
0

ম্যানচেস্টার সিটিতেই যাচ্ছেন বার্সেলোনার প্রাণভোমরা লিওনেল মেসি। স্ত্রী অ্যান্তনিলার সঙ্গে আলোচনা করে এমন সিদ্ধান্ত নিয়েছেন আর্জেন্টাইন সুপার স্টার। বিশ্বস্ত সূত্রে এমনটাই দাবি করেছে আর্জেন্টাইন গণমাধ্যম লা নাসিওন। এদিকে, মেসিকে বার্সেলোনায় রাখতে আন্দোলন করে যাচ্ছে সমর্থকরা। সম্পর্কটা যে আর আগের মতো নেই তা মেসি আর গণমাধ্যমের গুঞ্জনে স্পষ্ট। রাজ্যের হতাশা নিয়ে লা মাসিয়া ছাড়ছেন চিরচেনা লিও। বার্সেলোনায় কাটানো বিশটি বছর কি আর খুব সহজে ভুলে যাওয়া যায়। যেখানে মেসির মেসি হয়ে উঠা, সেই প্রিয় ক্লাব ছাড়তে তো হৃদয়ে রক্তক্ষরণ হওয়ারই কথা।

মেসিকে পাওয়ার দৌড়ে নাম আসছে বেশ কয়েকটি নাম। পিএসজি, মিলানসহ বেশ কয়েকটি নাম বেশি শুনা গেলেও, সাবেক গুরু পেপ গার্দিওলা মেসিকে পেতে তৎপরতা চালিয়ে যাচ্ছে জোরেশোরে। আর্জেন্টাইন গণমাধ্যম দাবি করেছে, মেসির পরবর্তী গন্তব্য হচ্ছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। যেখানে রয়েছেন গার্দিওলা। মেসি, গার্দিওলা সম্পর্কটা পুরনো। যে সম্পর্কে আবারো পূর্ণতা পেতে যাচ্ছে। গণমাধ্যমটি মেসির নিকট সম্পর্কের বরাত দিয়ে দাবি করেছে, স্ত্রী অ্যান্তোনেলার সাথে কথা বলেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে এই সিদ্ধান্তটা তার জন্য অনেক হৃদয় বিদারক। সেই সাথে সিদ্ধান্ত বদলাবেন না বলেও জানিয়ে দিয়েছেন মেসি।

শুধু তাই নয়, ম্যানচেস্টার সিটিতে যোগ দেয়ার ব্যাপারে গার্দিওলার সাথে কথা বলবেন এই সুপারস্টার। পছন্দের দলের তালিকায় রয়েছে ম্যানসিটি। তাই গুঞ্জন সত্য হলে বলাই যায় কাতালানদের সাথে সম্পর্ক ছিন্ন হলো।

এদিকে, মেসিকে বার্সেলোনায় রাখতে আন্দোলন করে যাচ্ছেন সমর্থকরা। এদিন সভাপতি বার্তোমিউয়ের পদত্যাগের দাবিতে ক্লাবের সামনে আন্দোলন করেন ভক্তরা। এক পর্যায়ে বাধা উপেক্ষা করে ন্যু ক্যাম্পে ঢুকে পড়েন বিক্ষোভকারীরা। যদিও সভাপতি পদত্যাগ করলেও বার্সায় না থাকারই গুঞ্জন শোনা যাচ্ছে।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *