হোম আন্তর্জাতিক মোদির মধ্যাহ্নভোজে শেখ হাসিনার জন্য নিরামিষের আয়োজন
মোদির মধ্যাহ্নভোজে শেখ হাসিনার জন্য নিরামিষের আয়োজন

মোদির মধ্যাহ্নভোজে শেখ হাসিনার জন্য নিরামিষের আয়োজন

13
0

প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রীর আপ্যায়নে কোনো কার্পণ্যই করেনি ভারত। রোববার মোদির মধ্যাহ্নভোজে শেখ হাসিনার জন্য আয়োজন করা হয়েছে নিরামিষের নানা পদ।

দুই প্রধানমন্ত্রীর ভোজে রয়েছে-দিল্লির পরিচিত দহি ভল্লা পাপড়ি চাট ও বাংলার মোচার চপ। রয়েছে রাজমা-চালমগজের গলৌটি, কড়াই সব্জি, নরম আঁচে রাঁধা গ্রেভিতে মাশরুম ভরা বড়া, মটরশুঁটির ধোঁকার ডালনা, বেগুন আর পটল ভাজা, শাহি ডুঙ্গরি ডাল সহযোগে নানা প্রকার রুটি এবং বাদশাহি পোলাও। শেষ পাতে ছানার মালপোয়া, গুড়ের মিষ্টি দই, মাখা সন্দেশ আর বিভিন্ন ধরনের ফল।

দর নিয়ন্ত্রণে রাখতে দিল্লি রফতানি বন্ধ রাখায় পেঁয়াজের ঝাঁজ বহুগুণ বেড়েছে বাংলাদেশে। দিল্লি আসার পরেই শেখ হাসিনা হেসে বলেছিলেন, রাঁধুনিদের আপাতত পেঁয়াজ ছাড়াই রান্না করতে বলেছেন তিনি। তার পরে এ দিনের মধ্যাহ্নভোজেও নিরামিষ খাবার।

তবে মোদির সঙ্গে বৈঠকে পেঁয়াজ-উদ্বেগ তুলে ধরতে ভোলেননি হাসিনা। দিল্লির পক্ষে বলা হয়েছে, রফতানি বন্ধের এ নির্দেশ সাময়িক। ঘরোয়া বাজারে দাম একটু কমলেই ফের বিদেশে পেঁয়াজ পাঠানোর অনুমতি দেয়া হবে। তার আগে হাসিনার মুখ চেয়ে এ দিন একটা বন্দোবস্তের কথা ঘোষণা করেছে ভারত সরকার। নিষেধাজ্ঞা জারির আগে বাংলাদেশে রফতানির জন্য পেঁয়াজের যে ট্রাকগুলো রওনা হয়েছিল, সেগুলো বাংলাদেশে সরবরাহের অনুমতি দেয়া হয়েছে। ফলে এখনই ৬ হাজার টন পেঁয়াজ পৌঁছে যাবে বাংলাদেশে। স্বভাবতই সেখানে দাম কিছুটা কমবে।

সূত্র : আনন্দবাজার

(13)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *