হোম আন্তর্জাতিক মিসরে ঈদ উৎসব নিষিদ্ধ !
মিসরে ঈদ উৎসব নিষিদ্ধ !

মিসরে ঈদ উৎসব নিষিদ্ধ !

0
0

করোনা ভাইরাসের কারণে সব ধরনের দোকানপাট, রেস্টুরেন্ট, শপিংমল আংশিক বন্ধ ঘোষণা করেছে মিশর। নিষিদ্ধ করা হয়েছে ঈদুল ফিতরের সব ধরনের উৎসব।

বৃহস্পতিবার থেকে শুরু করে অন্তত আগামী দু’সপ্তাহ সেখানে এসব বিধিনিষেধ কার্যকর থাকবে বলে জানানো হয়েছে।

বুধবার মিসরীয় প্রধানমন্ত্রী মোস্তফা মাদবৌলি এক সংবাদ সম্মেলনে ঘোষণা দিয়েছেন, সকল দোকান, শপিংমল, রেস্টুরেন্ট, ক্যাফে ও সিনেমা হল রাত ৯টার পর বন্ধ করতে হবে। তবে হোম ডেলিভারি সেবা চালু থাকবে।

তিনি জানান, সব ধরনের সামাজিক ও ক্রীড়া কমেপ্লেক্স, ক্লাব, হোটেল, রেস্টুরেন্টে অনুষ্ঠান আয়োজন বা জনসমাগম নিষিদ্ধ। কোথাও কনসার্ট বা বিয়ের অনুষ্ঠানও আয়োজন করা যাবে না।

এসময় মিসরের প্রধানমন্ত্রী জানান, আগামী ১২ মে থেকে ১৬ মে পর্যন্ত দেশটিতে ঈদুল ফিতরের ছুটি থাকবে। তবে ওই পাঁচদিন সকল উদ্যান, পার্ক ও সমুদ্র সৈকত বন্ধ থাকবে। চলবে না গণপরিবহনও।

শুধু নির্দিষ্ট কিছু মসজিদে ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে। তবে সেক্ষেত্রে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে এবং বাচ্চাদের সঙ্গে আনা যাবে না।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *