মাওলানা আযহারীর ফুডপ্যাক কার্যক্রম সমাপ্ত
39
0
2
মাওলানা মিজানুর রহমান আযহারী ‘রমজান ফুড প্যাক ২০২০’ নামে অসহায়দের জন্য যে সেবা চালু করেছিলেন তার বিতরণ কার্যক্রম আজ শেষ হয়েছে। এ তথ্য দিয়েছেন জানিয়েছেন আযহারী নিজেই। চেঞ্জ টিভির পাঠকদের জন্য তা তুলে ধরা হলো।
আলহামদুলিল্লাহ..
মহান আল্লাহ তায়ালার অশেষ মেহেরবাণীতে, যে কয়েকটি জেলায় “রমজান ফুড প্যাক ২০২০” বিতরণ বাকি ছিল, সেসব জেলাতেও ইতোমধ্যেই বিতরণ শেষ হয়েছে। বিগত পোস্টে আমরা পুরো প্রজেক্টের বিস্তারিত আপডেট শেয়ার করেছিলাম। আজকের এই স্ট্যাটাসটির মধ্য দিয়ে প্রজেক্টের সকল আপডেটের ইতি টানা হল।
পুরো প্রজেক্ট বাস্তবায়নে যেকোন পর্যায়ে যারা যুক্ত ছিলেন, সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ। আল্লাহ তায়ালা মানব সেবায় আমাদের এই সামান্য খিদমাহ কবুল করে নিক। আমিন।
(39)
2