হোম বিনোদন মনির খানের ‘অঞ্জনা’ গানে ভাইরাল রাজাকার !

মনির খানের ‘অঞ্জনা’ গানে ভাইরাল রাজাকার !

170
0

‘অঞ্জনা ২০২০’ শিরোনামের নতুন গান মুক্তি পেয়েছে জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খানের কণ্ঠে । যে অঞ্জনা শিরোনামের গান দিয়ে মনির খান তার ভক্তদের মাঝে জনপ্রিয়।

জীবনের প্রথম গানের এ্যালবাম থেকে শুরু করে এ পর্যন্ত সবগুলোতেই অঞ্জনা শিরোনামে একটি করে গান থাকে তার কণ্ঠে । কিন্তু ২০২০ সালে একটু চমক দিলেন অন্যরকম করে । এমকে মিউজিকের ব্যানারে মনির খানের ‘অঞ্জনা’ শিরোনামের একটি মিউজিক ভিডিও মুক্তি পেয়েছে ।

আর সেই গানে অঞ্জনাকে মীর জাফরের রক্ত, সীমারের ভক্ত, রাজাকারের সঙ্গে তুলনা করলেন নতুন গানের কথায়। যে গানটির গীতিকার ও সুরকার মনির খানের সঙ্গীতের পিতা হিসেবে পরিচিত  মিল্টন খন্দকার

গানের কথাগুলো এমন- ‘তোর শরীরে মীর জাফরের রক্ত/ তোর পিতা-মাতা সীমারেরও ভক্ত/ রাজাকারের মতো যে তুই করলি বেঈমানি/ বাংলাদেশে জন্ম যে তোর স্বভাব পাকিস্তানি/ দেশের প্রতি প্রেমের প্রতি ছিল না যে টান/ তবু তোর প্রতি আছে আমার আজও অনেক সম্মান/ লোকে বলে বলে রে অঞ্জনা বড় বেঈমান’ ।

ক্যারিয়ারে অসংখ্য শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন এই কণ্ঠশিল্পী। ১৯৯৬ সালে ‘তোমার কোন দোষ নেই’ নামক একক অ্যালবাম নিয়ে সঙ্গীতাঙ্গনে পদার্পণ করেন তিনি। মুলত এই এ্যালবামের মধ্য দিয়েই রাতারাতি বিখ্যাত হয়ে যান মনির খান । ইতিমধ্যে চল্লিশের অধিক একক অ্যালবাম প্রকাশিত হয়েছে । এখন পর্যন্ত তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি।

দেখুন: গানটি ।

https://youtu.be/iAnoCH_WTB8

(170)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *