হোম বিনোদন ভাস্কর্য ভাঙার প্রতিবাদে চলচ্চিত্রকর্মীদের অবস্থান…
ভাস্কর্য ভাঙার প্রতিবাদে চলচ্চিত্রকর্মীদের অবস্থান…

ভাস্কর্য ভাঙার প্রতিবাদে চলচ্চিত্রকর্মীদের অবস্থান…

0
0

এ আঘাত বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপর নয়, এ আঘাত বাংলাদেশের উপর। রক্তে আগুন প্রতিরোধ করো’- এমন লেখা সম্বলিত একটি পোস্টার ফেসবুকে পোস্ট করে প্রতিবাদ জানিয়েছেন চিত্রনায়ক রিয়াজ।

অভিনেত্রী ও সাংসদ সুবর্ণা মুস্তাফা, নায়িকা নিপুণ, নায়ক সাইমন সাদিকসহ আরও অনেক তারকাই প্রতিবাদ জানিয়েছেন। কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে, কেউবা রাজপথে নেমে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদ জানাচ্ছেন।

সেখানে তারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরকারীদের রাজাকার, একাত্তারের হায়েনা আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে কঠিন শাস্তির ব্যবস্থা করতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।কুষ্টিয়া শহরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙার প্রতিবাদে সারাদেশের সচেতন মানুষ যখন সোচ্চার তখন সেখানে সামিল বাংলাদেশের চলচ্চিত্রকর্মীরাও।

মুশফিকুর রহমান গুলজার বলেন, স্বাধীন বাংলাদেশে এই ঘটনা কোনোভাবেই মেনে নেয়া যায় না। যার হাত ধরে দেশে স্বাধীনতা এসেছে, যিনি বাংলাদেশের স্বপতি তার ভাস্কর্যে আঘাত মানে বাংলাদেশের উপর আঘাত। যারা এই কাজ করেছে তারা রাজাকার, দেশদ্রোহী। ওইসব দেশবিরোধীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *