হোম ক্রীড়া ভারতীয় তরণীকে বিয়ে করলেন পাকিস্তানি ক্রিকেটার
ভারতীয় তরণীকে বিয়ে করলেন পাকিস্তানি ক্রিকেটার

ভারতীয় তরণীকে বিয়ে করলেন পাকিস্তানি ক্রিকেটার

32
0

মহসিন খান, শোয়েব মালিকের পর এবার আরেক পাকিস্তানি ক্রিকেটার ভারতের জামাই হলেন। তিনি পাকিস্তানি পেসার হাসান আলি।

বুধবার (২১ আগস্ট) ভারতের মেয়ে সামিয়া আরজুর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন এ পাকিস্তানি ক্রিকেটার।

হরিয়ানার মেয়ে সামিয়া দুবাইতে একটি বেসরকারি বিমান সংস্থার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেন। বছর খানেক আগে এক বন্ধুর মাধ্যমে আলাপ হয় হাসান আলির সঙ্গে।

এক বছর ধরে চলা প্রেমের পর অবশেষে মঙ্গলবার বিয়ে করলেন তাঁরা। দুবাই-এর এক পাঁচ তারা হোটেলে হয় এই বিয়ের অনুষ্ঠান।

প্রায় তিন বছর ধরে দুবাইতেই চাকরি করেন শামিয়া। সেখানেই আলাপ হয় হাসান আলির সঙ্গে। তাঁদের প্রেম-পর্ব চলে প্রায় এক বছর।

(32)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *