হোম আন্তর্জাতিক ভারত-নেপাল সীমান্ত উত্তেজনা, এক ভারতীয় নিহত
ভারত-নেপাল সীমান্ত উত্তেজনা, এক ভারতীয় নিহত

ভারত-নেপাল সীমান্ত উত্তেজনা, এক ভারতীয় নিহত

0
0
11

ভারত-নেপালের সীমানা নিয়ে দুই দেশের মধ্যে যখন উত্তেজনা চলছে তখন সীমান্তে এক ভারতীয় নিহত হওয়ার ঘটনায় আরও ঘনীভূত হলো সীমান্ত অস্থিরতা।

জানা যায়, ভারত-নেপাল সীমান্তেই নেপালি পুলিশের গুলিতে এক ভারতীয় নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও হন দু’জন। এ ঘটনায় আটক করা হয় এক ভারতীয়কে।

গতকাল সকালে ভারতের বিহার রাজ্যের সীতামারি জেলার সীমান্তে এই ঘটনা ঘটে। এদিকে এনডিটিভির খবরে বলা হয়, নিহত যুবকের নাম বিকাশ যাদব (২২)। আহত দু’জনের নাম উমেশ রাম ও উদয় ঠাকুর। তাঁদের সীতামারীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতদের পরিচয় নিশ্চিত করেছেন, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী স্থানীয় এক কর্মকর্তা। তিনি জানান, ওই ঘটনায় লগন যাদব নামে এক ভারতীয়কে নেপালি পুলিশ গ্রেপ্তার করেছে।

নেপাল পুলিশ মহাপরিদর্শক নারায়ণ বাবু থাপা ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে বলেন, ঘটনাটি দক্ষিণ নেপালের সরলাহি জেলায় শূন্য রেখা থেকে নেপালের ৭৫ মিটার অভ্যন্তরে ঘটে। তাঁর দাবি, ২৫-৩০ জন ভারতীয় নেপালি পুলিশ সদস্যের ওপর চড়াও হয়। তারা তাদের লক্ষ্য করে পাথর ছোড়ে। পুলিশ ১০ রাউন্ডের মতো ফাঁকা গুলি ছুড়ে। এতে হতাহতের ওই ঘটনা ঘটে।

অন্যদিকে ভারতের সীমান্তরক্ষী আইজি সঞ্জয় কুমার বলেন, আমাদের পক্ষ থেকে নেপাল পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে রয়েছে।

(0)

11

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *