হোম আন্তর্জাতিক বিশ্ববাসী স্বাভাবিক জীবন আর ফিরে পাবেনা: মার্কিন বিজ্ঞানী
বিশ্ববাসী স্বাভাবিক জীবন আর ফিরে পাবেনা: মার্কিন বিজ্ঞানী

বিশ্ববাসী স্বাভাবিক জীবন আর ফিরে পাবেনা: মার্কিন বিজ্ঞানী

1.00K
0

মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা প্রতিদিন বাড়ছে। বিশ্বে এখন পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত ১৪ লাখ ২৯ হাজার ৪৩৭জন এবং মৃত্যু হয়েছে ৮২ হাজার ৭৪ জনের। এমন পরিস্থিতিতে শীর্ষ মার্কিন বিজ্ঞানী ডা. অ্যান্থনি ফসি আশঙ্কা করছেন, বিশ্বে আমরা স্বাভাবিক জীবন আর ফিরে নাও পেতে পারি।

শীর্ষ মার্কিন বিজ্ঞানী ডা. অ্যান্থনি ফসি হোয়াইট হাউজের প্রেস ব্রিফিংয়ে বলেছেন, করোনা ভাইরাসের আগে বিশ্ববাসী যে স্বাভাবিক জীবনে ছিল সেটা হয়তো আমরা আর নাও ফিরে পেতে পারি।

তিনি বলেন, দেশে দেশে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ছে। সেখান থেকে সমাজের প্রতি স্তরে বিস্তার হচ্ছে। তাই এই পরিস্থিতিতে আমরা হয়তো পূর্ব জীবন ফিরে পাব না।

ডা. ফসি বলেন, স্বাভাবিক জীবনে ফিরতে হলে আপনাকে করোনা ভাইরাসমুক্ত হতে হবে। কিন্তু সেটা সম্ভব কি না জানি না। তবে একমাত্র ভ্যাকসিনই সেই সমাধান দিতে পারে।

সূত্র: আলজাজিরা

 

(1002)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *