‘বিশ্ব স্বাস্থ্য সংস্থা চীনের পুতুল’
0
0
এক বছরে যুক্তরাষ্ট্র তাদের ৪৫ কোটি ডলার দেয়, চীন এক বছরে দেয় ৩ কোটি ৮০ লাখ ডলার। আর তারা হলো চীনের পুতুল। তারা চীনকেন্দ্রিক। তারা চীনের একটি পুতুল। মঙ্গলবার ওয়াশিংটনে ট্রাম্প সাংবাদিকদের এক প্রশ্নে জবাবে এসব কথা বলেন।
জাতিসংঘের সংস্থাকে ‘চীনের পুতুল’ অ্যাখ্যা দিয়ে বলেন, করোনা ভাইরাস মোকাবিলায় তারা ‘খুব দুঃখজনক কাজ করেছে।’
চীনের পক্ষপাতিত্ব করার অভিযোগ এনে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে আর্থিক সহায়তা বন্ধ করে দিয়েছে ট্রাম্প। বিশ্ব স্বাস্থ্য সমাবেশে মহামারির উৎস জানতে আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানায় শতাধিক দেশ। তারপরই করোনা মোকাবিলায় ব্যর্থতার প্রসঙ্গ তুলে আবারো বিশ্ব স্বাস্থ্য সংস্থার সমালোচনা করলেন ট্রাম্প।
(0)