হোম জাতীয় ‘বিশেষ প্রয়োজন ছাড়া কাউকে বিদেশে না যাওয়ার পরামর্শ’
‘বিশেষ প্রয়োজন ছাড়া কাউকে বিদেশে না যাওয়ার পরামর্শ’

‘বিশেষ প্রয়োজন ছাড়া কাউকে বিদেশে না যাওয়ার পরামর্শ’

12
0
করোনা ভাইরাস মোকাবেলায় দেশের স্বার্থে প্রবাসীদের দেশে আসা এবং বিশেষ প্রয়োজন ছাড়া কাউকে বিদেশে না যাওয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। মঙ্গলবার (০৩ মার্চ) বিকেলে স্বাস্থ্য মন্ত্রণালয়ে করোনা ও ডেঙ্গু মোকাবেলায় করণীয় নিয়ে এক আন্তঃমন্ত্রণালয় সভাশেষে স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক একথা বলেন।

মন্ত্রী জানান, করোনা পরিস্থিতি মোকাবেলায় তিনটি কমিটি গঠন করা হয়েছে। কেন্দ্রীয় কমিটির পাশাপাশি জেলা ও উপজেলা পর্যায়েও কমিটি করা হয়েছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মুজিব বর্ষে বাংলাদেশে আসা বিদেশীদের ব্যাপারে সতর্ক ব্যবস্থা নেয় হচ্ছে, প্রয়োজনে তাদের চিকিৎসা দেয়ার ব্যবস্থা নেয়া হচ্ছে। যে কোনো দেশ থেকে আসা যাত্রীকে স্ক্রিনিং করা হবে বলে জানান তিনি। দেশের প্রতিটি জেলায় হাসপাতালগুলোতে আলাদা ওয়ার্ড খোলা হচ্ছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

তিনি আরো বলেন, বিমানবন্দর, স্থল বন্দরে চব্বিশ ঘন্টা স্ক্রিনিং ব্যবস্থা চলছে।

যে কোনো দেশ থেকে আসা যাত্রীকে স্ক্রিনিং করা হবে। প্রতিটি জেলায় হাসপাতালে আলাদা ওয়ার্ড খোলা হচ্ছে। চিকিৎসক, নার্সদের প্রশিক্ষণ দেয়াসহ প্রয়োজনীয় সামগ্রী প্রদান করা হচ্ছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিদেশ থেকে আসা সন্দেহজনক ব্যক্তিকে, দ্রুত হাসপাতালে ভর্তির ব্যবস্থা নেয়া হয়েছে। বিদেশ থেকে আসা যে কোন ব্যক্তিকে নিজ এলাকার সিভিল সার্জনকে জানাতে হবে।

এসময় মন্ত্রী জানান, কুয়েত মৈত্রী হাসপাতালে ২০ শয্যার আইসিইউ প্রস্তুত করা হচ্ছে। বক্ষব্যাধী হাসপাতালে চিকিৎসার দেয়ার ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া চীন, কোরিয়া, ইরান থেকে অন অ্যারাইভেল ভিসা বন্ধ করা হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

(12)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *