হোম রাজনীতি বিএনপি একটি বিপজ্জনক দল ও চক্র: ইনু
বিএনপি একটি বিপজ্জনক দল ও চক্র: ইনু

বিএনপি একটি বিপজ্জনক দল ও চক্র: ইনু

7
0

জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি বলেছেন, বিএনপি একটি বিপজ্জনক দল ও চক্র। কারণ আগস্টের এই শোকের মাসে তারা জাতির জনককে স্মরণ করেনি। হত্যাকারীদের নিন্দাও জানায়নি। তারা ইঁদুরের মতো সরকারের সব উন্নয়নকে খেয়ে ফেলছে।

তিনি বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জ জেলা শহরের মুক্তিযুদ্ধ স্মৃতিফলক পাদদেশে জেলা জাসদের প্রয়াত সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন খানের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য দানকালে এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, সরকারের উন্নয়নের ফসল ঘরে তুলতে হলে মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্মকে গড়ে তুলতে হবে।

এর আগে, সকালে মানিকগঞ্জ শহরের স্বর্ণকার পট্টির সড়কটির নাম প্রয়াত নেতা ইকবাল হোসেন খানের নামে করা হয়। আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীন, মানিকগঞ্জ পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা গাজী কামরুল হুদা সেলিম।

উল্লেখ্য, ইকবাল হোসেন খান ১৯৫৪ সালের ১ অক্টোবর মানিকগঞ্জ জেলা শহরের স্বর্ণকারপট্টি এলাকায় জন্মগ্রহণ করেন এবং ২০১৯ সালের ২৫ জুন ইন্তেকাল করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এবং জেলা কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি ভারতে প্রশিক্ষণ নিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। এছাড়া তিনি মানিকগঞ্জের বিজয়মেলার অন্যতম প্রবর্তক ছিলেন। সমাজ ও দেশ গঠনে তিনি আজীবন সংগ্রাম করে গেছেন।

(7)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *