হোম অনুসন্ধান অপরাধবার্তা মিন্নি জামিন পাওয়ায় হতাশ রিফাতের বাবা
মিন্নি জামিন পাওয়ায় হতাশ রিফাতের বাবা

মিন্নি জামিন পাওয়ায় হতাশ রিফাতের বাবা

101
0

বরগুনার রিফাত শরীফ হত্যাকাণ্ডের মামলায় রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি জামিন পাওয়ায় হতাশ রিফাত শরিফের বাবা আবদুল হালিম দুলাল শরীফ।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে সাংবাদিকদের একথা জানান তিনি।

উল্লেখ্য, বরগুনার রিফাত হত্যা মামলার অন্যতম আসামি আয়েশা সিদ্দিকা মিন্নিকে জামিনের পাশাপাশি একটি শর্ত জুড়ে দিয়েছেন হাইকোর্ট। এই শর্তানুযায়ী তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলতে পারবেন না।

মিন্নিকে কেন জামিন দেয়া হবে না- এমন রুলের শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ বৃহস্পতিবার (২৯ আগস্ট) এ আদেশ দেন। এর আগে বুধবার (২৮ আগস্ট) ওই রুলের শুনানি শেষ হয়।

জামিনের শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, রিফাত হত্যার আগে ও পরে ১৩ বার মামলার প্রধান আসামি নয়ন বন্ডের সঙ্গে কথা বলেছেন মিন্নি। আর আসামিপক্ষের আইনজীবীর মতে, ঘটনা যাই হোক জামিন পেতে আইনগত বাধা নেই। পরে এক ঘণ্টা শুনানি শেষে আদেশের জন্য আজকের দিন ধার্য করেন আদালত।

১৬ জুলাই জিজ্ঞাসাবাদের জন্য মিন্নিকে বরগুনা জেলা পুলিশ সুপার কার্যালয়ে নেওয়া হয়। রিফাত হত্যকাণ্ডে মিন্নির সম্পৃক্ততা পাওয়ায় ওইদিনই মিন্নিকে আলোচিত এই মামলায় গ্রেফতার দেখানো হয়। এরপর থেকে মিন্নি কারাগারে ছিলেন। তার জামিনের জন্য একাধিকবার আবেদন করা হলেও জামিন মেলেনি। অবশেষে ১ মাস ১৩ দিন পর হাইকোর্টের আদেশে মিন্নির জামিন মিলল।

(101)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *