হোম বিনোদন বাংলাদেশে আসছেন সালমান খান বাংলায় আমির খান
বাংলাদেশে আসছেন সালমান খান বাংলায় আমির খান

বাংলাদেশে আসছেন সালমান খান বাংলায় আমির খান

24
0

বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে মাঠ মাতাতে বাংলাদেশে আসছেন বলিউড সুপারস্টার সালমান খান । আর পশ্চিম বাংলায় আসার খবর হয়েছে বলিউডের সুপারস্টার আমির খানের।

সালমান খান আসার খবরে ইতোমধ্যে উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে চলছে বাড়তি আয়োজন। দর্শকদের মাতাবেন সুপারস্টার সালমান খান। থাকবেন বাংলাদেশের চলচ্চিত্রের নায়ক-নায়িকা ছাড়াও ব্যন্ড ও আধুনিক গানের কণ্ঠশিল্পীরাও।

আমির খান সবকিছুতে নিখুঁত থাকেন বলে লোকে তাকে ডাকে ‘মিস্টার পারফেকশনিস্ট’ করেই। প্রতি বছরই কোনো না কোনো চমক নিয়ে হাজির হন তিনি। সম্প্রতি তিনি কাজ করছেন ‘লাল সিং চাড্ডা’ নামের একটি ছবিতে। এর শুটিং উপলক্ষেই আসছে ৮ ডিসেম্বর পশ্চিমবাংলায় আগমন ঘটছে তার। জানা গেছে, ‘লাল সিং চাড্ডা’-র জন্য ১০০টি রিয়েল লোকেশন বেছে নেওয়া হয়েছে। তার মধ্যে অন্যতম কলকাতা। এখানে হাওড়া ব্রিজে শুটিং করবেন আমির খান। এর আগে এপ্রিল মাসে কলকাতায় এসছিলেন আমির। শোনা গিয়েছিল লোকেশনের রেইকি করতে এসেছিলেন তিনি।

(24)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *