হোম আন্তর্জাতিক ফ্রান্সে হিজাব নিষিদ্ধের বিরুদ্ধে কঠোর প্রতিবাদ !
ফ্রান্সে হিজাব নিষিদ্ধের বিরুদ্ধে কঠোর প্রতিবাদ !

ফ্রান্সে হিজাব নিষিদ্ধের বিরুদ্ধে কঠোর প্রতিবাদ !

0
0

ফ্রান্সে ১৮ বছরের কম বয়সী মুসলিম কিশোরীদের প্রকাশ্যে হিজাব পরা নিষিদ্ধের প্রস্তাব সিনেটে পাশ হয়েছে। তবে বিতর্কিত এই বিল পাশের পর তা নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এর বিরোধিতা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘#হ্যান্ডসঅফমাইহিজাব’ (#HandsOffMyHijab) লিখে প্রতিবাদে সামিল হয়েছেন অনেকে।

সম্প্রতি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর বিতর্কিত পৃথকীকরণ বিলের অনুমোদনের পক্ষে ভোট দিয়েছে ফরাসি সিনেট। এই বিল আইন হয়ে গেলে ১৮ বছরের কম বয়সী ফরাসি মুসলিম কিশোরীদের জনসম্মুখে হিজাব পরা নিষিদ্ধ করা হবে।

বিলটিকে ‘বিচ্ছিন্নতাবাদবিরোধী’ বিল হিসেবে সিনেটে তোলা হয় এবং দেশটির ধর্মনিরেপক্ষ ব্যবস্থাকে তুলে ধরার চেষ্টা করা হয়। তবে সিনেটে অনুমোদন পেলেও এটি এখনও আইনে পরিণত হয়নি।

তবে এই বিলের বিরোধিতা করেছেন অনেকে। প্রস্তাবিত এই আইনকে ‘ইসলামবিরোধী আইন’ বলে আখ্যায়িত করেছেন অনকে। এর মাধ্যমে মুসলিম সংখ্যালঘুদের একপেশে করা হচ্ছে বলে মন্তব্য করেছেন তারা।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *