হোম বিনোদন ফাইনালে বিশ্বকাপ ট্রফি উন্মোচন করবেন ভারতীয় অভিনেত্রী দীপিকা !
ফাইনালে বিশ্বকাপ ট্রফি উন্মোচন করবেন ভারতীয় অভিনেত্রী দীপিকা !

ফাইনালে বিশ্বকাপ ট্রফি উন্মোচন করবেন ভারতীয় অভিনেত্রী দীপিকা !

0
0

কাতার বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠানে দ্যুতি ছড়াবেন ভারতের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। ১৮ ডিসেম্বর দোহার লুসাইল স্টেডিয়ামে বিশ্ব ফুটবলের ফাইনাল মঞ্চে বিশ্বকাপ ট্রফি উন্মোচন করার সময় উপস্থিত থাকবেন তিনি।

ফিফা বা দীপিকার পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য না এলেও বেশ কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যম খবরটি প্রকাশ করেছে। ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, বিশ্বকাপ ট্রফি উন্মোচন করতে শিগগির কাতার রওনা হবেন দীপিকা পাড়ুকোন।

এটিই হবে ফিফা বিশ্বকাপের ট্রফি উন্মোচনে কোনো ভারতীয় তারকার প্রথম অংশগ্রহণ। আন্তর্জাতিক মঞ্চে বহুবার ভারতের মুখ উজ্জ্বল করেছেন দীপিকা পাড়ুকোন। সেই ধারাবাহিকতায় তাঁর পালকে যুক্ত হতে যাচ্ছে এই নতুন মুকুট। শুধু ভারতীয় হিসেবেই নয়, বিশ্বের প্রথম অভিনেত্রী হিসেবে বিশ্বকাপে এই দায়িত্ব পালন করতে চলেছেন দীপিকা।

এর আগে বিশ্বকাপের ফাইনালে ট্রফি উন্মোচন অনুষ্ঠানে কোনো অভিনেত্রী অংশ নেননি। এবারের কান চলচ্চিত্র উৎসবে বিচারক হয়েছিলেন দীপিকা। বিভিন্ন রঙের পোশাক পরে নজর কেড়ে নেন গোটা বিশ্বের। সম্প্রতি একটি সংস্থার বিচারে বিশ্বের সেরা ১০ সুন্দরীর মধ্যেও স্থান পেয়েছেন তিনি।

ট্রফি উন্মোচন ছাড়া কাতারে আর কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন কি না দীপিকা, তা এখন পর্যন্ত জানা যায়নি।

বলিউডে মুক্তির অপেক্ষায় আছে দীপিকা অভিনীত ‘ফাইটার’, ‘পাঠান’, ‘প্রজেক্ট কে’, ‘দি ইন্টার্ন’-এর মতো আলোচিত ছবি।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *