হোম বিনোদন পান-সুপারি বিক্রি করছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী !
পান-সুপারি বিক্রি করছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী !

পান-সুপারি বিক্রি করছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী !

0
0

বিভিন্ন চরিত্রে অভিনয় করে দর্শকহৃদয়ে জায়গা করে নিয়েছেন ছোট পর্দার আলোচিত অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। চরিত্রের প্রয়োজনে নিজেকে ভেঙে চরিত্রের সঙ্গে সহজেই মিশে যান তিনি।

সোমবার (৭ ডিসেম্বর) নিজের ফেসবুকে একটি ছবি শেয়ার করেছেন এ অভিনেত্রী। তাতে পার্কে সিগারেট এবং পান-সুপারি বিক্রেতা হিসেবে দেখা গেছে। গলায় সিগারেটের ট্রে ঝোলানো। মনোযোগ দিয়ে টাকা গুনছেন। ক্যাপশনে লিখেছেন, পান সুপারি।

প্রকাশের পর এতে হুমড়ি খেয়ে পড়েছেন নেটিজেনরা। লাইক এবং কমেন্টসের পাশাপাশি নাটক সংশ্লিষ্ট একাধিক গ্রুপে ছড়িয়ে পড়েছে মেহজাবীনের এ ছবিটি। ছবির কমেন্টস ঘরে রনি মোল্লা নামে একজন লিখেছেন, সব চরিত্রে পারফেক্ট। তাসনিম বিনতে অপু লিখেছেন, সে কড়া। সব চরিত্রেই নিজেকে ধারণ করতে পারে।

জানা গেছে, ‘পান সুপারি’ শিরোনামের নাটকে এ রূপে দেখা যাবে অভিনেত্রীকে। নাটকটি পরিচালনা করেছেন রুবেল হাসান। এ নাটকের মেহজাবীনের বিপরীতে অভিনয় করেছেন আরেক জনপ্রিয় অভিনেতা তাহসান। শিগগির নাটকটি প্রচারে আসবে বলে জানান মেহজাবীন।

এদিকে ‘শিফট’ এবং ‘তৃতীয়জন’ নাটকে অভিনয়ের জন্য আরটিভি স্টার অ্যাওয়ার্ডে মনোনয়ন পেয়েছেন মেহজাবীন। দশমবারের মতো এ আয়োজনটি বসবে ২৮ ডিসেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফ্রেমে।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *