হোম বিনোদন পরীমনিরও গডফাদার আছে !
পরীমনিরও গডফাদার আছে !

পরীমনিরও গডফাদার আছে !

0
0

চিত্রনায়িকা পরীমনি—যার বাহ্যিক সৌন্দর্যে প্রশংসা সবার মুখেই শোনা যায়। এমনকি তার চরম নিন্দুকরাও তা স্বীকার করেন। গল্প, সিনেমা ও চরিত্রাভিনয়েও পরীমনির চৌকস পরিবর্তন চোখে পড়ার মতো। বর্তমানে প্রেক্ষাগৃহে চলছে এ লাস্যময়ীর নতুন সিনেমা ‘বিশ্বসুন্দরী’।

এরই মধ্যে শোনা গেল পরীমনির নতুন সিনেমার খবর। ‘রক্ত-২’ নামের নতুন এক সিনেমা নির্মাণের প্রস্তুতি নিচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। গল্প শোনার জন্য পরীমনিকে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু ব্যস্ততার কারণে তিনি যেতে পারেননি।

পরীমনি বলেন, সোমবার আমার টাইট শিডিউল ছিল। প্রমোশন এবং হাসপাতালে যাওয়া সব মিলিয়ে ওদের সঙ্গে দেখা করা হয়নি। রক্ত-২ এর গল্প নিয়ে বসার কথা ছিল। আমাকে গল্প শোনার জন্য বলা হয়েছিল।

তানভীর তারেকের ভার্চুয়াল শো ‘জীবন যেখানে যেমন’-এ অংশ নিয়ে পরীমনি নিজের গডফাদার নিয়েও কথা বলেছেন। এক প্রশ্নের জবাবে এ নায়িকা বলেন, হ্যাঁ, আমিও শুনেছি সিনেমায় নাকি নায়ক-নায়িকাদের গডফাদার থাকে। আমারো আছে। কে তা কি জানেন? মূলত আত্মবিশ্বাসই আমার গডফাদার। এই আত্মবিশ্বাসের বলেই আমি ছিলাম এবং থাকবো আশা করি।

জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে ‘রক্ত’ শিরোনামের একটি সিনেমায় অভিনয় করেছিলেন পরী। ২০১৬ সালের ১৩ সেপ্টেম্বর মুক্তি পেয়েছিল সিনেমাটি। এ সিনেমায় পরীমনির বিপরীতে অভিনয় করেন জিয়াউল রোশান। তবে নতুন সিনেমায় পরীমনি থাকছেন কি-না, তা এখনো নিশ্চিত নয়।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *