হোম বিনোদন নিজের ঘাড়েই দায় নিলেন মিথিলা
নিজের ঘাড়েই দায় নিলেন মিথিলা

নিজের ঘাড়েই দায় নিলেন মিথিলা

88
0

জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার সাথে নির্মাতা ইফতেখার আহমেদ ফাহমির সঙ্গে কিছু ছবি ফাঁস যাওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে শুরু হয়েছে নানা সমালোচনা।

গতকাল ফেসবুকে একটি পোস্ট দিয়ে মিথিলা জানান, ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন তিনি। পাশাপাশি ফাঁস হয়ে যাওয়া ছবি সম্পর্কে খোলাখুলি জানান মিথিলা।

তিনি আরও লিখেছেন, ‘কী ঘটেছে তার কোনো ব্যাখ্যা দিতে আসিনি। বরং সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার কিছু ব্যক্তিগত ছবি নিয়ে যা হয়েছে, সেই সম্পর্কে নিজের অবস্থান পরিস্কার করতে চাই। এসব ছবির কিছু বাস্তব, কিছু মনগড়া। আমার সুনাম ক্ষুণ্ন করতে কিছু অপরাধী প্রতিহিংসাপরায়ণ হয়ে এগুলো অনলাইনে ছেড়ে দিয়েছে।’

তিনি ফহমির বিষয়ে বলেন, ২০১৭-১৮ সালে ইফতেখার আহমেদ ফাহমির সঙ্গে মিথিলার প্রেম ছিল। তাদের মধ্যকার সম্পর্ক থাকাকালের কিছু ছবি ফাঁস হয়েছে। এ বিষয়টি খোলাসা করে মিথিলা লেখেন ‘ফাহমির ফেসবুক প্রোফাইল হ্যাক হয়েছিল। তখনই অপরাধীরা খারাপ উদ্দেশ্যে ব্যবহারের জন্য এগুলো খুঁজে নিয়েছে। এখানে ডেটিং শব্দটির ওপর জোর দিতে চাই, যার অর্থ আমরা একটি সম্পর্কে ছিলাম। সহজভাবে বললে দুটি মানুষ একে অপরের সঙ্গে জড়ালে ঘনিষ্ঠ মুহূর্ত কাটায়, ছবি তোলে। প্রযুক্তির যুগে সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা এগুলো ভাগ করে নেয়। তবে নিজের গোপনীয়তা রক্ষা করতে না পারার দায় আমারই।’

তবে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ফাঁস হয়ে যাওয়ায় মোটেও লজ্জিত নন মিথিলা। পোস্টে তা সাফ জানিয়ে দিয়ে লিখেছেন, ‘আমার লজ্জা লাগছে এই ভেবে, দেশের কিছু কুৎসিত লোক আমার ব্যক্তিগত মুহূর্তগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ইচ্ছেমতো পোস্ট, শেয়ার ও ব্যবহারের সুযোগকে কাজে লাগিয়েছে। আমার খ্যাতি ও ভাবমূর্তিকে অসম্মান করে তারা সাবস্ক্রিপশন বাড়াচ্ছে ও নানান খবর ছড়িয়ে দিচ্ছে। আমাকে কার্যত ধর্ষণ করা হচ্ছে। আমার লজ্জা হয় সেইসব মিডিয়ার জন্য, বিশেষ করে কয়েকটি নিউজ পোর্টাল আমার অনুমতি ছাড়াই আমাকে উদ্ধৃত করে এই খবর প্রকাশ করেছে। অথচ আমি এ নিয়ে কখনোই কথা বলিনি বা কোনো বক্তব্য দেইনি। ঘরে-বাইরে, ভার্চুয়াল জগতসহ সর্বত্র যেকোনো জায়গায় নারীদের যৌন হেনস্তা করা হলে একইভাবে লজ্জিত ও ক্ষিপ্ত হই।’

(88)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *