হোম বিনোদন নানা সমালোচনার মধ্যেই মুক্তি পাচ্ছে ‘সাহসী হিরো আলম’
নানা সমালোচনার মধ্যেই মুক্তি পাচ্ছে ‘সাহসী হিরো আলম’

নানা সমালোচনার মধ্যেই মুক্তি পাচ্ছে ‘সাহসী হিরো আলম’

0
0

হিরো আলমের প্রযোজনায় প্রথম সিনেমা ‘সাহসী হিরো আলম’। ছবিটি পরিচালনা করেছেন এ আর মুকুল নেত্রবাদী। করোনা ভাইরাসের কারণে ছবিটি মুক্তি দিতে না পারায় এবার ঈদেই মুক্তি পেতে যাচ্ছে ‘সাহসী হিরো আলম।’

পরিচালক দাবি করেছেন, ঢালিউড সুপারস্টার শাকিব খানের চেহারা ভালো হলেও তিনি হিরো আলমের চেয়ে জনপ্রিয় নন। ‘সাহসী হিরো আলম’ ছবির নাম-ভূমিকায় অভিনয় করেছেন হিরো আলম। তাঁর বিপরীতে তিন নায়িকা অভিনয় করেছেন।

পোস্টারে দেখা যাচ্ছে, উদোম গায়ে হিরো আলম আর তাঁর শরীর পেঁচিয়ে ধরেছে অজগর। পোস্টারের একদম ওপরের দিকে তিন নারীর সঙ্গে অন্তরঙ্গ ভঙ্গিমায় হিরো। পোস্টারে হেলিকপ্টারেও হিরোকে ঝুলতে দেখা যাচ্ছে। হিরো আলম ও পরিচালকের মতে ছবিটি বাজিমাত করবে আশা করি দর্শকরা উপভোগ করবে।

অশ্লীল ভিডিও ভাইরাল হওয়া নিয়ে নানা বিতর্ক ও সমালোচনার মধ্যে নতুন ছবি রিলিজের বিষয় নিয়ে হিরো আলম বলেন, আমার বিশ্বাস অন্য যে সিনেমাই মুক্তি পাক, আমার সিনেমা দেখতে একবার হলেও মানুষ হলে যাবে। কারণ আমার প্রতি মানুষের ভালোবাসা রয়েছে। ‘সাহসী হিরো আলম’ কতটা দর্শকপ্রিয় হয়, তা দেখতে দর্শককে ঈদ পর্যন্ত পর্যন্ত অপেক্ষা করতে হবে।

ভাইরাল ভিডিও প্রসঙ্গে বলেন, আমার শুরু থেকেই পেছনে লেগে আছে কিছু দুষ্ট লোক। আমাকে হেয় করার জন্য এসসব ষড়যন্ত্র করা হয়েছে। আমি এসবে ভয় পাইনা। তবে আমার ভুল হয়েছে সেটার জন্য ক্ষমা চেয়েছি জনগণের কাছে।

প্রসঙ্গত, সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে উঠে আসেন হিরো আলম। তার প্রকৃত নাম আশরাফুল আলম। একাদশ সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে তার পরিচিতি আরো বাড়ে। তিনি বগুড়া-৪ আসনে স্বতন্ত্র প্রতীকে নির্বাচন করেন। নির্বাচন কমিশনকে হাইকোর্ট দেখানো হিরো আলম নির্বাচনের পুরোটা সময় ছিলেন আলোচনায়।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *