হোম জাতীয় নতুন আন্তনগর ট্রেন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী
নতুন আন্তনগর ট্রেন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

নতুন আন্তনগর ট্রেন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

11
0

রোববার সকালে এ উপলক্ষে জামালপুর রেলওয়ে জংশন স্টেশনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন, বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) মো. মিয়া জাহান, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, অতিরিক্ত পুলিশ সুপার মো. বাছির উদ্দিন, সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা, জেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহম্মেদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ প্রমুখ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকা থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব হয়ে জামালপুর রুটে চলাচলের জন্য জামালপুর এক্সপ্রেস নামে নতুন আন্তনগর ট্রেনের উদ্বোধন ছাড়াও বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের উদ্বোধন করেন।

জামালপুর এক্সপ্রেস ট্রেনের পরিচালক মঞ্জুরুল হক জানান, দুটি এসি ও ১১টি শোভন চেয়ার কোচ বিশিষ্ট ট্রেনটিতে মোট ৬৩০টি আসন রয়েছে, রোববার সাপ্তহিক ছুটি ব্যতীত প্রতিদিন নিয়মিত এ ট্রেন চলাচল করবে। এছাড়া বিনা টিকিটে ট্রেন ভ্রমণ ও ট্রেনে পাথর নিক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানান পরিচালক।

 

(11)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *