হোম আন্তর্জাতিক দিল্লির মসনদে আবারও কেজরিওয়াল
দিল্লির মসনদে আবারও কেজরিওয়াল

দিল্লির মসনদে আবারও কেজরিওয়াল

13
0

দিল্লির বিধানসভা নির্বাচনের ভোট গণনা বেশ এগিয়ে রয়েছে গত দুই মেয়াদে ক্ষমতায় থাকা অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। আজ মঙ্গলবার সন্ধ্যায় ভোটের ফলাফল প্রকাশের কথা থাকলেও প্রাথমিক গণনায় ইতোমধ্যে সংখ্যা গরিষ্ঠতা অর্জন করেছে আম আদমি পার্ট।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, আজ মঙ্গলবার সকালে দিল্লির ২১টি কেন্দ্রে ভোট গণনা শুরু হয়েছে। গণনায় আম আদমি ৫০টির বেশি আসনে এগিয়ে রয়েছে।

বিজেপি এগিয়ে রয়েছে ১৬টি আসনে।দিল্লিতে সংখ্যাগরিষ্ঠতার জন্যে প্রয়োজন ৩৬টি আসন। ভোটের পর সব বুথ-ফেরত সমীক্ষার ফলাফলই পূর্বাভাস ছিল যে এ বারও জিতে দিল্লির ক্ষমতায় আসছে আম আদমি পার্টি (আপ)। এর আগে ২০১৫ সালের বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টি পেয়েছিল ৫৪ দশমিক ৩ শতাংশ ভোট। বিজেপি পেয়েছিল ৩২ দশমিক ৩ শতাংশ ভোট। কংগ্রেস পেয়েছিল ৯ দশমিক ৭ শতাংশ ভোট।

(13)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *