হোম আন্তর্জাতিক তালেবানের বিরুদ্ধে যুদ্ধের পরামর্শ দিলেন ট্রাম্প
তালেবানের বিরুদ্ধে যুদ্ধের পরামর্শ দিলেন ট্রাম্প

তালেবানের বিরুদ্ধে যুদ্ধের পরামর্শ দিলেন ট্রাম্প

0
0

আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন. আফগানিস্তানে তালেবানের হাতে যে বিপুল মার্কিন অস্ত্র পড়েছে তা ফেরত দিতে হবে অন্যথায় সেগুলোর জন্য মূল্য পরিশোধ করতে হবে।

আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার প্রক্রিয়ার সমালোচনা করে রিপাবলিকান দল থেকে নির্বাচিত সাবেক এই প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “আমেরিকার ইতিহাসে এত বিশ্রীভাবে কিংবা অদক্ষতার সঙ্গে কোনো দেশ থেকে সেনা প্রত্যাহার করা হয় নি। একইসঙ্গে আফগানিস্তানে যত অস্ত্র ও সামরিক সরঞ্জাম তালেবানের হাতে পড়েছে তার সবই ফেরত আনার দাবি জানাতে হবে।”

বলেন, তালেবান যদি এই সমস্ত অস্ত্র ও সামরিক সরঞ্জাম ফেরত দিতে অস্বীকার করে তাহলে প্রয়োজনে তাদের বিরুদ্ধে আবার যুদ্ধ করতে হবে। তিনি আরো বলেন, “যদি তালেবানের কাছ থেকে অস্ত্র ফেরত না আনা যায় তাহলে সরাসরি সামরিক বাহিনী পাঠিয়ে বোমা মেরে তাদের উড়িয়ে দিতে হবে।”

আফগানিস্তান থেকে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সেনাদের প্রত্যাহার করা হয়েছে তবে দেশটির সামরিক বাহিনীকে তালেবান-বিরোধী লড়াইয়ে দক্ষ বাহিনী হিসেবে গড়ে তোলার জন্য আমেরিকা আফগানিস্তানকে সাড়ে আট হাজার কোটি ডলারের অস্ত্র দিয়েছিল। দেশটি থেকে আকস্মিকভাবে মার্কিন সেনা প্রত্যাহারের ফলে সেসব অস্ত্র ও সামরিক সরঞ্জাম তালেবানের হাতে চলে যাওয়ায় কঠোর সমালোচনার মুখে পড়েছেন প্রেসিডেন্ট বাইডেন।

সূত্র: পার্সটুডে

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *