হোম আন্তর্জাতিক তালেবান সরকারের সাথে কাজ করতে চায় ব্রিটেন
তালেবান সরকারের সাথে কাজ করতে চায় ব্রিটেন

তালেবান সরকারের সাথে কাজ করতে চায় ব্রিটেন

0
0

তালেবান আবার ক্ষমতায় গেলে তাদের সাথে কাজের আগ্রহ দেখিয়েছে ব্রিটেন। এমনটাই ঘোষণা দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস।

ডেইলি টেলিগ্রাফকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আফগানিস্তানের যেকোনো সরকার যদি আন্তর্জাতিক আইনকানুন মেনে চলে, তবে যুক্তরাজ্য সরকার তাদের সঙ্গে কাজ করবে।

ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী অবশ্য এও বলেছেন, যদি তারা (তালেবান) মানবতার বিরুদ্ধে অপরাধে লিপ্ত হয়, তবে এ সম্পর্ক পর্যালোচনা করবে ব্রিটিশ সরকার।

বেন ওয়ালেস বলেন, তালেবান যেকোনো মূল্যে আন্তর্জাতিক মহলের স্বীকৃতি চাইছে। জাতি গঠনের জন্য তাদের অর্থ এবং সহায়তার পথ খুলতে চাইছে।

‘কিন্তু আপনি এই সন্ত্রাসী সংগঠনের সাথে এ কাজ করতে পারেন না। আপনাকে শান্তির সহযোগী হতে হবে, নয়তো একঘরে হয়ে যাওয়া ঝুঁকিতে পড়বেন। আর এই একঘরে পরিস্থিতি তাদের আগের অবস্থানে নিয়ে যাবে।’ যোগ করেন তিনি।

যুক্তরাষ্ট্র সেনা প্রত্যাহার করে নেয়ার ঘোষণার পর থেকেই তালেবান দেশের বিভিন্ন এলাকা দখলে নেয়া শুরু করে। সেনা প্রত্যাহার প্রক্রিয়ার মধ্যে এলাকার পর এলাকা দখল আরও জোরদার করে সংগঠনটি।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *