হোম আন্তর্জাতিক ডোনাল্ড ট্রাম্পের পোস্ট মুছে দিয়েছে ফেসবুক !
ডোনাল্ড ট্রাম্পের পোস্ট মুছে দিয়েছে ফেসবুক !

ডোনাল্ড ট্রাম্পের পোস্ট মুছে দিয়েছে ফেসবুক !

0
0

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি পোস্ট মঙ্গলবার মুছে দিয়েছে ফেসবুক। এতে বেজায় চটেছেন ট্রাম্প। করোনা ভাইরাসকে সাধারণ ফ্লু’র সঙ্গে তুলনা করায় এই কাজ করে ফেসবুক।

তবে তারা ট্রাম্পের টুইট মুছে দেয়নি। তার টুইটের ওপর একটি নোট যুক্ত করেছে। সেই নোটের নিচে রয়েছে ট্রাম্পের টুইট। নোটে বলা হয়েছে, ট্রাম্পের ওই টুইট ভুল তথ্য ছড়িয়ে দেয়া সম্পর্কিত কোম্পানির আইন লঙ্ঘন করা হয়েছে। এ খবর দিয়েছে যুক্তরাষ্ট্রের অনলাইন এনবিসি নিউজ।

ট্রাম্পের পোস্ট মুছে দেয়ার কথা নিশ্চিত করেছেন ফেসবুকের মুখপাত্র অ্যান্ডি স্টোন। তিনি বলেছেন, ওই পোস্টটি ফেসবুকের নিয়মনীতি ভঙ্গ করেছে বলে তা সরিয়ে ফেলা হয়েছে। তিনি বলেন, কোভিড-১৯ এর ভয়াবহতা সম্পর্কে যেসব ভুল তথ্য আছে তা আমরা সরিয়ে ফেলি। তাই আমরা ওই পোস্টটি সরিয়ে ফেলেছি।

এতে বলা হয়েছে, ফেসবুকে দেয়া পোস্টে ট্রাম্প কোভিড-১৯ বা করোনা ভাইরাসকে তুলনা করেছেন ফ্লু’র সঙ্গে। কিন্তু বার বার মেডিকেল বিশেষজ্ঞরা এমন তুলনা সঙ্গত নয় বা এমন প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি বলে জানিয়েছেন। এমন তুলনাকে তারা মারাত্মক বিপজ্জনক বলে মন্তব্য করেছেন।

ফলে ইন্টারনেট ভিত্তিক কোম্পানিগুলোকে সুবিধা দেয়া আইন বাতিল করা উচিত বলে তিনি কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছেন। করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়ে হোয়াইট হাউজে ফেরার পরের দিনই ঘটেছে এই ঘটনা। ট্রাম্পের পক্ষ থেকে দেয়া এক টুইটে একই রকম বিধিনিষেধ দিয়েছে আরেক সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার।

ওদিকে ট্রাম্পের পোস্ট ফেসবুক মুছে দেয়ার পর চটেছেন তিনি। তার টুইট মুছে দেয়ার পর মঙ্গলবার ট্রাম্প আরেকটি টুইট করেছেন। তাতে তিনি ১৯৯৬ সালের একটি আইনের অংশবিশেষ, যা সেকশন ২৩০ নামে পরিচিত, তা কংগ্রেসের বাতিল করা উচিত বলে মন্তব্য করেছেন।

কারণ, এই সেকশন ২৩০ এর অধীনে সুনির্দিষ্ট কিছু আইনের ক্ষেত্রে ইন্টারনেট বিষয়ক কোম্পানিগুলোকে দায়মুক্তি দেয়া হয়েছে। রক্ষণশীল রাজনীতিবিদদের টার্গেটে পরিণত হয়েছে এই আইন। তারা মনে করেন, এই আইনের কারণে ইন্টারনেট ভিত্তিক কোম্পানিগুলো বেশি পক্ষপাতী হয়ে উঠেছে।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *