হোম আন্তর্জাতিক ডোনাল্ড ট্রাম্পকে পাঠানো ‘রাইসিন’ এক ধরনের সাংঘাতিক বিষ !
ডোনাল্ড ট্রাম্পকে পাঠানো ‘রাইসিন’ এক ধরনের সাংঘাতিক বিষ !

ডোনাল্ড ট্রাম্পকে পাঠানো ‘রাইসিন’ এক ধরনের সাংঘাতিক বিষ !

0
0

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে পাঠানো একটি প্যাকেটে রাইসিন নামক এক মারাত্মক বিষাক্ত পদার্থ পাওয়া গেছে। কিন্তু এই বিষাক্ত পদার্থ রাইসিন আসলে কী জিনিস ? জানা গেছে, যে বীজ থেকে ক্যাস্টর অয়েল তৈরি হয়, সেই একই বীজ থেকে তৈরি হয় রাইসিন নামক এই বিষ।

যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন বা সিডিসি’র মতে, রাইসিন এতটাই বিষাক্ত যে মাত্র কয়েক ফোটা লবণ দানার পরিমাণ একজন প্রাপ্ত বয়স্ক ব্যক্তির মৃত্যুর ঘটাতে পারে। রাইসিন কোনওভাবে খেয়ে ফেললে, নিশ্বাসের সঙ্গে অথবা ইনজেকশনের মাধ্যমে শরীরে প্রবেশ করলে মাথা ঘোরা ও বমি শুরু হয়। এরপর শরীরের অঙ্গপ্রত্যঙ্গ বিকল হতে থাকে। কতটুকু পরিমাণ রাইসিন শরীরে প্রবেশ করেছে তার ওপর নির্ভর করে ৩৬ থেকে ৭২ ঘণ্টার মধ্যে মৃত্যু ঘটে। আরও দুঃখের বিষয় হলো রাইসিনের বিষক্রিয়া প্রতিরোধে কোনও প্রতিষেধক নেই। সিডিসি জানিয়েছে, রাইসিন দিয়ে তৈরি গুড়া ও স্প্রে অস্ত্র হিসেবেও ব্যবহার করা সম্ভব।

যুক্তরাষ্ট্রে এর আগেও হোয়াইট হাউজকে উদ্দেশ্য করে রাইসিন মেশানো চিঠি পাঠানোর ঘটনা ঘটেছে। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও অন্যান্য কয়েকজন কর্মকর্তাকে রাইসিনের গুড়া মেশানো চিঠি পাঠানোর দায়ে ২০১৪ সালে মিসিসিপির এক ব্যক্তিকে ২৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

এর চার বছর পর ২০১৮ সালে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দফতর ও হোয়াইট হাউজে একই ধরনের চিঠি পাঠানোর জন্য একজন সাবেক সেনা সদস্যকেও অভিযুক্ত করা হয়।

 

 

সূত্র: বিবিসি

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *