হোম আন্তর্জাতিক ট্রাম্পের অভিযোগের কঠোর জবাব চীনের
ট্রাম্পের অভিযোগের কঠোর জবাব চীনের

ট্রাম্পের অভিযোগের কঠোর জবাব চীনের

16
0
1

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ করে চীন আমাকে হারাতে চায়। ট্রাম্পের এমন অভিযোগের কঠোর জবাব দিয়েছে বেইজিং।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার এক বিবৃতিতে বলেছে, নির্বাচনসহ আমেরিকার অভ্যন্তরীণ কোনো বিষয়ে হস্তক্ষেপের বিন্দুমাত্র অভিপ্রায় বেইজিংয়ের নেই।

এছাড়া বিবৃতিতে চীন আমেরিকাকে এ ধরনের অভিযোগ উত্থাপন থেকে বিরত থাকার জন্য জানায়।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শঙ্কা প্রকাশ করে জানিয়েছেন, চীন তাকে এবারের নির্বাচনে আর জয়ী হতে দেবে না।

সংবাদ সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাতকারে ট্রাম্প সাক্ষাতকারে ট্রাম্প বলেন, তারা আমাকে হারানোর জন্য যে কোন কিছুই করতে চাইবে।

ট্রাম্পের দাবি, চীনের ওপর তিনি যেসব নিষেধাজ্ঞা আরোপ করেছেন বেইজিং ভাবছে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন ক্ষমতায় আসলে তিনি এসব নিষেধাজ্ঞা তুলে নেবেন।

এছাড়া করোনা নিয়ে সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, আমরা খুব গুরুতর তদন্ত করছি। চীনের সঙ্গে আমরা খুশি না। তাদেরকে কৈফিয়ত দিতে বাধ্য করার অনেক পথ আছে। এটা শুরু হওয়ার পরই থামিয়ে দেয়া যেতো।

(16)

1

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *