হোম প্রবাস ট্রাকে লুকিয়ে অনুপ্রবেশের চেষ্টা, আমিরাতে ১৮ শ্রমিক আটক
ট্রাকে লুকিয়ে অনুপ্রবেশের চেষ্টা, আমিরাতে ১৮ শ্রমিক আটক

ট্রাকে লুকিয়ে অনুপ্রবেশের চেষ্টা, আমিরাতে ১৮ শ্রমিক আটক

47
0
1

আমিরাতের গ্রীণ সিটি আল আইন শহরের খতম আল শাকলা বন্দরে একটি ট্রাকের মধ্যে লুকিয়ে দেশে অনুপ্রবেশের চেষ্টা করার সময় বেশ কয়েকজন মহিলাসহ ১৮ জন অবৈধ শ্রমিককে আটক করা হয়েছে। অনুপ্রবেশের উদ্দেশ্যে আসা ট্রাকের গতিবেগ সন্দেহ হলে আবুধাবি পুলিশ ও কাস্টমস পুলিশের সহযোগিতায় তাদের আটক করে। সমন্বিত প্রচেষ্টার কারণে গ্রেপ্তার হওয়া সম্ভব হয়েছে বলে পুলিশ জানিয়েছেন।

পুলিশ বলেন, যে কেউ দেশের নিরাপত্তা এবং সুরক্ষা বিপন্ন করার চেষ্টা করলে আমরা কখনই সহ্য করব না। তারা আরও জানিয়েছে যে, এই ধরনের অনুপ্রবেশ পুরো দেশের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।  অনুপ্রবেশকে হত্যা, ছিনতাই, এবং হামলাসহ বেশ কয়েকটি গুরুতর অপরাধের জন্য দায়ী করা হয়েছে। এই জাতীয় অবৈধ অনুপ্রবেশ অত্যন্ত সহনশীলতার সাথে মোকাবেলা এবং নির্মূল করা হবে।

আবুধাবি পুলিশ নিশ্চিত করেছে যে, আন্তঃসীমান্ত অনুপ্রবেশ হল অন্যতম প্রধান বিপদ যা জাতির সুরক্ষায় নেতিবাচক প্রভাব ফেলছে।

(47)

1

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *