হোম জাতীয় ‘জীবন চলতে থাকবে, স্থবির থাকতে পারে না’
‘জীবন চলতে থাকবে, স্থবির থাকতে পারে না’

‘জীবন চলতে থাকবে, স্থবির থাকতে পারে না’

0
0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে বলেছেন, জীবন চলতে থাকবে, জীবন স্থবির থাকতে পারে না। তারপরও সবাইকে স্বাস্থ্যবিধিটা মেনে চলার আহ্বান জানাচ্ছি।

আজ গণভবনে অনুষ্ঠিত একনেক বৈঠকে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বৈঠকে অংশগ্রহণকারী মন্ত্রী ও কর্মকর্তাদের উদ্দেশে বলেন, করোনার কারণে আমাদের উন্নয়ন ব্যাহত হচ্ছে। কিন্তু তারপরও আমরা চেষ্টা করে যাচ্ছি ধারাবাহিকতা বজায় রেখে যতটুক সম্ভব উন্নয়নের গতিটা ধরে রাখার। সে কারণেই এ শত সমস্যার মাঝেও ব্যবস্থা করেছি।

তিনি আরও বলেন, করোনার কারণে ইতোমধ্যে মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্যসহ অনেককে হারিয়েছি। দেশবাসীর কাছে এটুকু বলব, আসুন সবাই মিলে দোয়া করি, আল্লাহ যেন এ করোনাভাইরাস থেকে মুক্তি দেন। এটা শুধু বাংলাদেশ বলে না, বিশ্বব্যাপী সমস্যা। মানুষ যেন করোনা থেকে মুক্তি পেয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে, সেটাই আমরা চাই।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *