হোম রাজনীতি জিয়ার মাজারে যেতে দেওয়া হচ্ছে না অভিযোগ মির্জা ফখরুলের
জিয়ার মাজারে যেতে দেওয়া হচ্ছে না অভিযোগ মির্জা ফখরুলের

জিয়ার মাজারে যেতে দেওয়া হচ্ছে না অভিযোগ মির্জা ফখরুলের

0
0

দলের ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে পুস্পমাল্য অর্পন করে শ্রদ্ধা জানিয়েছে বিএনপি।

স্বাস্থ্য বিধি মেনে সকাল ১১টায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, ইকবাল হাসান মাহমুদ টুকু শেরে বাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা জানান।  তারা প্রয়াত নেতার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন।

সকাল ১০টা ৪০ মিনিটে চন্দ্রিমা উদ্যানের প্রবেশ পথ দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ ১০/১২ জন পায়ে হেটে জিয়াউর রহমানের সমাধিস্থলে আসেন।  আগে দলের স্থায়ী কমিটির সদস্যদের গাড়ি নিয়ে প্রবেশ করতে দিলেও এবার পুলিশ তা দেয়নি।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেন, আজকে আমাদেরকে নেতা-কর্মী নিয়ে আসতে দেওয়া হয়নি।  সরকার বিধি-নিষেধ আরোপ করেছে, সম্পূর্ণভাবে তারা বিধিনিষেধ জারি করেছে।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *