হোম অন্যান্য চাহিদার কারণে এক উপজেলায় ২য় শাখার উদ্বোধন
চাহিদার কারণে এক উপজেলায় ২য় শাখার উদ্বোধন

চাহিদার কারণে এক উপজেলায় ২য় শাখার উদ্বোধন

0
0

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার পৌর ৫ নং ওয়ার্ডের আন্তঃজেলা এলাকায় বুধবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় পাটগ্রাম- ২ টিএমএসএস শাখা অফিসের শুভ উদ্বোধন ও ঋণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

পাটগ্রাম-২ শাখা প্রধান মোঃ আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাটগ্রাম মহিলা কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান নিলু। বিশেষ অতিথি ছিলেন পাটগ্রাম থানা (তদন্ত) ইন্সপেক্টর হাফিজুর রহমান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রংপুর টিএমএসএস এর যুগ্ম-পরিচালক সাজ্জাদুর রহমান, উপ-পরিচালক(প্রশাসন) সাজ্জাদ হোসেন, লালমনিরহাট সিনিয়র জোনাল ম্যানেজার (জোন প্রধান) জাহাঙ্গীর আলম, পাটগ্রাম- ১ এর শাখা প্রধান শ্যামল রায়সহ আরও অনেকে।

এ সময় উপজেলার ৮ ইউনিয়ন ও পৌর এলাকার ১৯ জন নারী-পুরুষের মাঝে ঋণ বিতরণ ও সেলাই মেশিন প্রদান করা হয়।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *