হোম অনুসন্ধান অপরাধবার্তা চট্টগ্রামে সাধারণ ছাত্র অধিকার পরিষদের ওপর হামলা
চট্টগ্রামে সাধারণ ছাত্র অধিকার পরিষদের ওপর হামলা

চট্টগ্রামে সাধারণ ছাত্র অধিকার পরিষদের ওপর হামলা

46
0

চট্টগ্রামে পূর্বঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ২ নাম্বার গেইট বিপ্লব উদ্যানের সামনে বিক্ষোভ সমাবেশ করে সাধারণ ছাত্র অধিকার পরিষদ ।

নির্ধারিত সময়ে উপস্থিত হওয়ার জন্য রওনা দিলে আটকিয়ে হামলা করে গুরুতর আহত করে বেশ কয়েকজন নেতা কর্মীকে। কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক জসিম,  চট্টগ্রামের যুগ্ম আহবায়ক আরিফুল হক তায়েফ, শোয়েব করিম, তানজিদ আহমেদ, নুরুল কাউছারসহ অনেককে আহত অবস্থায় পরে থাকতে দেখা যায়।

তাদেরকে হত্যার উদ্দেশ্য তিন দফা হামলা চালিয়ে মারাত্মকভাবে আহত করে বলে কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন অভিযোগ করেন। এ ব্যাপারে চট্টগ্রাম পাচলাইস থানার অফিসার ইনচার্জ বলেন, আমরা খবর পেয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করি। মুরাদপুর এর দিকে বাসে বাহির থেকে কেউ ডিল ছুড়ছে কিন্তু আহত হয়েছে কিনা জানা নাই। পরবর্তীতে ঘটনাস্থলে এসে বাসের দরজার ভাংগা কাঁচ পরে থাকতে দেখি। তখন পুলিশ সদস্যরা গিয়ে কাউকে দেখতে পায়নি।

(46)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *