হোম অনুসন্ধান অপরাধবার্তা ঘুরতে এসে শ্লীলতাহানি; বিচারের দাবিতে মানবন্ধন
ঘুরতে এসে শ্লীলতাহানি; বিচারের দাবিতে মানবন্ধন

ঘুরতে এসে শ্লীলতাহানি; বিচারের দাবিতে মানবন্ধন

0
0

ব্রাহ্মণবাড়িয়ায় ভ্রমনে এসে শ্লীলতাহানির ঘটনায় দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ (বৃহস্পতিবার) বিকেল ৪.০০ টায় প্রেসক্লাবের সামনে জেলার স্বেচ্ছাসেবীদের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় জেলা শহরের পুনিয়াউট কাশবনে ঘুরতে আসা এক তরুণী পর্যটকের সাথে অসামাজিক ও আপত্তিকর কর্মকান্ডে জড়িত থাকার অপরাধে ছয়বাড়িয়ার এলাকার ধন মিয়ার ছেলে রাহিম ও তার সহযোগিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

মানববন্ধনে মোঃ মঈনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিডি ক্লিনের জেলা সমন্বয়ক সোহান মাহমুদ, প্রাউড অব ব্রাহ্মণবাড়িয়ার সাধারণ সম্পাদক কোহিনুর আক্তার, ক্বওমী ব্লাড ব্যাংকের সদস্য মাওঃ রেদওয়ান আনসারীসহ প্রমূখ।

মানববন্ধন পরিচালনা করেন স্বাধিকার নিউজ পোর্টালের সম্পাদক আসাদুজ্জামান আসাদ ও ব্রাহ্মণবাড়িয়া প্রশাসন।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *