হোম বিনোদন গোপন কথা ফাঁস করে দিলেন আনুশকা শর্মা
গোপন কথা ফাঁস করে দিলেন আনুশকা শর্মা

গোপন কথা ফাঁস করে দিলেন আনুশকা শর্মা

0
0

নিজের পরিশ্রম, অভিনয় ও কাজের দৌলতে স্বতন্ত্র পরিচয় তৈরি করেছেন আনুশকা শর্মা।
‘রব নে বানা দে জোড়ি’র মাধ্যমে বলিউডের পর্দায় অভিষেক হয়েছিল তার। এই সিনেমায় তার বিপরীতে ছিলেন শাহরুখ খান। এই সিনেমার মাধ্যমে প্রচারের আলোয় চলে আসেন তিনি। ইন্ডাস্ট্রিতে প্রথম সিনেমাতেই গতি পেয়েছিল তার ক্যারিয়ার। তবে সম্প্রতি এই ছবি করার সময়কার একটি গোপন কথা ফাঁস করলেন খোদ এই নায়িকা।এই সিনেমার মুক্তির আগে একজন তাকে বলেছিলেন, তুমি কিন্তু খুব বেশি সুন্দর নও। ওই ব্যক্তি হলেন প্রযোজক আদিত্য চোপড়া। তিনি ছিলেন আনুশকার এই প্রথম সিনেমার নির্দেশকও। এই সিনেমার চুক্তিতে সই করে খুবই উচ্ছ্বসিত ছিলেন আনুশকা। এরপর আদিত্য চোপড়ার সঙ্গে দেখা করতে তার অফিসে গিয়েছিলেন।

তখনই আদিত্য তাকে বলেছিলেন যে, তিনি খুব একটা সুন্দর না। তাই প্রচুর পরিশ্রম করতে হবে। এই ঘটনার কথা বেশ কয়েক বছর পর জানালেন আনুশকা। পরিশ্রম করতে এ নায়িকা কখনও পিছপা হননি। কিন্তু ভাগ্যও তার পাশে ছিল। কথায়, আছে, ভাগ্য সাহসীদের সঙ্গে থাকে।

শাহরুখের সঙ্গে ‘রব নে বনা দে জোড়ি’র পর তাকে ‘ব্যান্ড বাজা বারাত’-এ দেখা গিয়েছিল। আর এই সিনেমায় অন্যতম সেরা চরিত্রে অভিনয় করেন তিনি। ক্যারিয়ারে এখন পর্যন্ত আনুশকা শর্মা ‘এনএইচ ১০’, ‘ফিলৌরি’, ‘পিকে’, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ -এর মতো সিনেমায় অসাধারণ অভিনয় করেছেন। শেষবার তাকে ২০১৮-তে শাহরুখ খানের সঙ্গে ‘জিরো’ সিনেমায় দেখা গিয়েছিল। এরইর তিনি প্রযোজক হিসেবে ‘পাতাললোক’-এর মতো ওয়েব সিরিজের জন্য প্রশংসিত হয়েছেন।

 

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *