কেনো নিষিদ্ধ হলেন কাদির আহমেদ ?
0
0
পাঁচ বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছেন সংযুক্ত আরব আমিরাতের পেসার কাদির আহমেদ।
আইসিসি দুর্নীতিবিরোধী বিধির বেশ কয়েকটি ধারা ভাঙার দায়ে তার বিরুদ্ধে এ নিষেধাজ্ঞা আরোপ করে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। নিজেদের ওয়েবসাইটে বুধবার এ নিষেধাজ্ঞার ঘোষণা দেয় আইসিসি।
নিষিদ্ধ হওয়া কাদিরই আরব আমিরাতের প্রথম ক্রিকেটার নন। ২০১৯ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে ম্যাচ পাতানো সংক্রান্ত অপরাধে জড়িত থাকায় গত মাসে দেশটির দুই ক্রিকেটার মোহাম্মদ নাভিদ ও শাইমান আনোয়ারকে ৮ বছরের জন্য নিষিদ্ধ করে আইসিসি।
তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো হলো- দলের অভ্যন্তরীণ তথ্য বাইরের ব্যক্তির কাছে প্রকাশ করেছেন তিনি, তদন্তকাজে দুর্নীতিবিরোধী ইউনিটকে অসহযোগিতা করেছেন এবং তদন্তে গুরুত্বপূর্ণ হতে পারে এমন তথ্য জানাননি তিনি। আর তদন্তের ক্ষেত্রে প্রাসঙ্গিক হতে পারে এমন তথ্য গোপন করেছেন এ পেসার।
এ ছাড়া আমিরাতের আজমানে ঘরোয়া ক্রিকেটে খেলা মেহেরদীপ ছায়াকরও দুর্নীতিবিরোধী বিধির ছয়টি ধারা ভঙ্গের অভিযোগে অভিযুক্ত হয়েছেন কাদির। এসব গুরুতর অভিযোগের বিষয়ে জবাব দেওয়ার জন্য ১৪ থেকে ১৫ দিন সময় দেওয়া হয়েছে কাদিরকে।
(0)