Site icon changetv.press

কেনো নিষিদ্ধ হলেন কাদির আহমেদ ?

পাঁচ বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছেন সংযুক্ত আরব আমিরাতের পেসার কাদির আহমেদ।

তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো হলো- দলের অভ্যন্তরীণ তথ্য বাইরের ব্যক্তির কাছে প্রকাশ করেছেন তিনি, তদন্তকাজে দুর্নীতিবিরোধী ইউনিটকে অসহযোগিতা করেছেন এবং তদন্তে গুরুত্বপূর্ণ হতে পারে এমন তথ্য জানাননি তিনি। আর তদন্তের ক্ষেত্রে প্রাসঙ্গিক হতে পারে এমন তথ্য গোপন করেছেন এ পেসার।

এ ছাড়া আমিরাতের আজমানে ঘরোয়া ক্রিকেটে খেলা মেহেরদীপ ছায়াকরও দুর্নীতিবিরোধী বিধির ছয়টি ধারা ভঙ্গের অভিযোগে অভিযুক্ত হয়েছেন কাদির। এসব গুরুতর অভিযোগের বিষয়ে জবাব দেওয়ার জন্য ১৪ থেকে ১৫ দিন সময় দেওয়া হয়েছে কাদিরকে।

(0)

Exit mobile version