হোম আন্তর্জাতিক কাবুলে বিয়ে বাড়িতে ভয়াবহ হামলা, নিহত ৬৩

কাবুলে বিয়ে বাড়িতে ভয়াবহ হামলা, নিহত ৬৩

4
0

আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ বোমা হামলায় অন্তত ৬৩ জন নিহত হয়েছেন। এছাড়া এতে আহত হয়েছেন আরো ১৮২ জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর বিবিসির।

প্রত্যক্ষদর্শীরা বিবিসিকে জানায়, একটি বিয়ের অনুষ্ঠানের সময় আত্মঘাতী বোমা হামলাকারী বিস্ফোরণ ঘটায়। শিয়া মুসলিম জনবহুল এলাকায় স্থানীয় সময় রাত ১১টার দিকে বিস্ফোরণটি ঘটে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে হতাহতের সংখ্যা নিশ্চিত করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নসরাত রহিমি বলেন, অন্তত ৬৩ জন নিহত হয়েছেন এবং ১৮২ জন আহত হয়েছে। হতাহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছেন।

(4)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *