হোম আন্তর্জাতিক কাগজের অভাবে শ্রীলঙ্কায় স্কুলের পরীক্ষা বন্ধ
কাগজের অভাবে শ্রীলঙ্কায় স্কুলের পরীক্ষা বন্ধ

কাগজের অভাবে শ্রীলঙ্কায় স্কুলের পরীক্ষা বন্ধ

0
0

অর্থনৈতিক সংকটে ধুঁকতে থাকা শ্রীলঙ্কায় এখন ছাপার কাগজ না থাকায় স্কুলের পরীক্ষাও বাতিল করতে হচ্ছে। শনিবার শ্রীলঙ্কার শিক্ষা দপ্তরের পক্ষ থেকে জানানো হয়, কাগজের সংকট থাকায় আগামী সপ্তাহের পরের সপ্তাহে নির্ধারিত টার্ম টেস্ট বা মেয়াদি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্হগিত করা হয়েছে। খবর গার্ডিয়ানের

কাগজ আমদানির মতো যথেষ্ট তহবিল না থাকায় এই বিপদে পড়েছে শ্রীলঙ্কা। ১৯৪৮ সালে স্বাধীনতার পর এখনই সবচেয়ে কঠিন অর্থনৈতিক সংকটের মোকাবিলা করতে হচ্ছে ভারত মহাসাগরের এই দ্বীপদেশকে।

দেশটির পশ্চিমাঞ্চলীয় প্রদেশের শিক্ষা বিভাগ জানিয়েছে, পরীক্ষা নেওয়ার জন্য প্রয়োজনীয় কাগজ ও কালি আমদানি করার মতো যথেষ্ট বৈদেশিক মুদ্রার তহবিল না থাকায় বিদ্যালয়ের অধ্যক্ষরা পরীক্ষা নিতে পারছেন না। এই সংকটের কারণে দেশের ৪৫ লাখ শিক্ষার্থীর দুই-তৃতীয়াংশই পরীক্ষা দিতে পারবে না বলে জানানো হয়েছে।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *