হোম আন্তর্জাতিক করোনায় মারা গেছেন ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু
করোনায় মারা গেছেন ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু

করোনায় মারা গেছেন ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু

13
0
নোভেল করোনা ভাইরাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু স্ট্যানলি চেরা (৭০)  মারা গেছেন। ১২ এপ্রিল এমনই এক প্রতিবেদনে প্রকাশ করে সংবাদমাধ্যম সিএনএন। তবে হোয়াইট হাউসের পক্ষ থেকে এখনও পর্যন্ত এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কোনও বক্তব্য পাওয়া যায়নি।

স্ট্যানলি চেরা ট্রাম্পের দল ক্ষমতাসীন রিপাবলিক পার্টির একজন প্রভাবশালী দাতা হিসেবে সুপরিচিত। ২০১৯ সালের নভেম্বরে নিউ ইয়র্ক সিটিতে এক অনুষ্ঠানে ট্রাম্পকে ‘আমার প্রিয় বন্ধু’ বলে উল্লেখ করেন চেরা। একই বছর আরেক অনুষ্ঠানে ট্রাম্প তাকে ‘বিশ্বের অন্যতম বৃহৎ নির্মাতা ও রিয়েল এস্টেট ব্যক্তিত্ব’ হিসেবে আখ্যায়িত করেন।

গত মার্চ করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি।  সেসময়ে নিজের এক বন্ধুও করোনায় আক্রান্ত হয়ে কোমায় আছেন বলে জানান ট্রাম্প। তবে চেরা’র নাম প্রকাশ করেননি মার্কিন প্রেসিডেন্ট।

(13)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *