হোম আন্তর্জাতিক করোনায় বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ৪৭১৫৩৯
করোনায় বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ৪৭১৫৩৯

করোনায় বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ৪৭১৫৩৯

11
0
2

বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনা ভাইরাসকে আগেই মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা । কারণ এই ভাইরাস বিশ্বময় ছড়িয়ে পড়ায় বিশ্বের মানুষ এখন ভয়াবহ আতঙ্কে দিন কাটাচ্ছে।

এখন পর্যন্ত এই সংক্রমণে মৃতের সংখ্যা ২১ হাজার ছাড়িয়েছে। আক্রান্ত হয়েছে সাড়ে ৪ লাখেরও বেশি মানুষ। ভাইরাসটিতে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান যেভাবে বেড়ে চলেছে তাতে করে এ থেকে পুরোদমে রক্ষা পেতে অনেক সময় লাগবে বলে মনে করেন বিশেষজ্ঞরা ।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী বৃহস্পতিবার বেলা ১১ টা ১৫ মিনিট পর্যন্ত করোনা ভাইরাসে মারা গেছেন ২১ হাজার ২৯৬ জন। আর আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৭১ হাজার ৫৩৯ জন। আর সুস্থ হয়ে উঠেছেন ১ লাখ ১৪ হাজার ৬৯৪ জন।

জরিপ পর্যালোচনাকারী সংস্থাটির ওয়েবসাইটে বলা হয়েছে, করোনা ভাইরাস বৈশ্বিক মহামারিতে এ পর্যন্ত বিশ্বের ১৯৮টি দেশ আক্রান্ত ।

অন্যদিকে আল জাজিরার খবরে বলা হয়েছে, করোনা ভাইরাসে এখন পর্যন্ত ৪ লাখ ৭১ হাজার ৪০০ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ২১ হাজারের বেশি মানুষ। আর ১ লাখ ১৪ হাজার মানুষ সেরে উঠেছেন আক্রান্ত হওয়ার পর।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনা ভাইরাস। উৎপত্তিস্থল চীনে ৮১ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হলেও সেখানে ভাইরাসটির প্রাদুর্ভাব কমে গেছে।

(11)

2

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *