হোম আন্তর্জাতিক করোনায় পাকিস্তানে একদিনে সর্বোচ্চ মৃত্যু
করোনায় পাকিস্তানে একদিনে সর্বোচ্চ মৃত্যু

করোনায় পাকিস্তানে একদিনে সর্বোচ্চ মৃত্যু

20
0
1

পাকিস্তানে করোনাভাইরাসে (কোভিড-১৯) একদিনেই সর্বোচ্চ ৩২ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এর আগে একদিনে এত মৃত্যু দেখেনি দেশটি। এর মধ্যে প্রায় অর্ধেকই খাইবার পখতুনখাওয়া প্রদেশের।

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার পর্যন্ত দেশজুড়ে মোট আক্রান্ত হয়েছেন কমপক্ষে ১৮ হাজার ৭০০ মানুষ। গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ১ হাজার ২৯৭ জন। এর মধ্যে অর্ধেকই সিন্ধু প্রদেশের। তবে গত কয়েকদিন ধরে পাঞ্জাবে প্রতিদিন করোনা পরীক্ষার সংখ্যা কমিয়ে দেয়া হয়েছে বলে অভিযোগ আছে।

ন্যাশনাল হেলথ সার্ভিসেস মন্ত্রণালয়ের ওয়েবসাইট অনুসারে, গত এক সপ্তাহে পাঞ্জাবে পরীক্ষা করা হয়েছে ১৬ হাজার ১৫৬ জনের। সিন্ধু প্রদেশে এ সংখ্যা ২২ হাজার ১৭৯। দুই একদিনের বিরতির পর পাঞ্জাবে পরীক্ষার সংখ্যা বাড়ানো হয়েছে। ফলে দেশজুড়ে দিনে পরীক্ষার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ১৬৪।

ইমরানে খানের বিশেষ সহকারী ডা. মির্জা জানান, ১ মে মধ্যরাত থেকে ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ধরা পড়েছে ১ হাজার ২৯৭ জনের। মারা গেছেন ৩২ জন। আক্রান্ত ও মৃতের এই সংখ্যা নতুন রেকর্ড।

(20)

1

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *