হোম আন্তর্জাতিক করোনার সংক্রমণে আরও ৫ হাজারের বেশি মৃত্যু
করোনার সংক্রমণে আরও ৫ হাজারের বেশি মৃত্যু

করোনার সংক্রমণে আরও ৫ হাজারের বেশি মৃত্যু

0
0

মহামারি করোনার সংক্রমণে আবারও বিশ্বে দৈনিক মৃত্যুর সংখ্যা বেড়েছে। একই সঙ্গে বেড়েছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। অন্যদিকে দৈনিক মৃত্যুতে শীর্ষে রয়েছে রাশিয়া।

আজ মঙ্গলবার সকাল ৮ টা পর্যন্ত সময়ে ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ হাজার ২২০ জন। যা আগের দিনের তুলনায় আট শতাধিক বেশি। এ নিয়ে বিশ্বে মোট করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন ৫১ লাখ ২১ হাজার ৩১৫ জন।

একই সময়ের মধ্যে প্রাণঘাতী এই ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন ৪ লাখ ৪৭ জন। যা আগের দিনের তুলনায় প্রায় ৬১ হাজার বেড়েছে। এ নিয়ে বিশ্বে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫ কোটি ৪৫ লাখ ২৫ হাজার ৫৫৭ জনে।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়েছেন ৬৫ হাজার ৫৬৩ জন এবং মারা গেছেন ৪১৮ জন। অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে রাশিয়া। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ২১১ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩৮ হাজার ৪২০ জন।

অন্যদিকে ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। পাশাপাশি করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *